বহরমপুরে কর্মচারীদের বিশাল মিছিল
বহরমপুরে শিক্ষক কর্মচারী দের বিশাল মিছিল::: ২৬ ফেব্রুয়ারি, বহরমপুর, মুর্শিদাবাদ::::: ___ আজ সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিক্ষোভে ফেটে পড়লেন কর্মচারী - শিক্ষক সমাজ।আজ কলকাতায় ছিল শিক্ষক কর্মচারীদের কালিঘাট চলো অভিযান। কলকাতার কর্মসূচি কে সঙহতি জানিয়ে মুর্শিদাবাদ জেলা যৌথ মঞ্চের আহ্বানে টেক্সটাইল কলেজ মোড় থেকে অনুষ্ঠিত বিশাল মিছিলে দুই শত পঞ্চাশের অধিক শিক্ষক কর্মচারী পথ হাঁটলেন। মিছিলের আগে টেক্সটাইল মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কর্মচারী নেতা সেখ আখতার আলি,এবিটিএ ও এবিপিটিএ র জেলা সম্পাদক যথাক্রমে জুলফিকার আলি ও মাহমাদুল হাসান এবং বামপন্থী শিক্ষক নেতা ভবেশ মন্ডল। মিছিলে দৃপ্ত স্লোগান ওঠে __ ডি এ,আমাদের অধিকার,দয়ার দান নয়, অবিলম্বে তা কোন টালবাহানা ছাড়াই প্রদান করতে হবে, অস্হায়ী কর্মচারীদের স্হায়ী করতে হবে এবং শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে।শিক্ষক কর্মচারী দের দৃপ্ত মিছিল বহরমপুর শহরের প্রাণকেন্দ্র পরিক্রমা করে। মিছিল কে নেতৃত্ব দেন ১২ জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক দুলাল দত্ত ও সুকোমল সরকার,এবিটিএ কেন্দ্রীয় নেতা সবুর আলি,গৌতম ব্যানার্জি,এবিপিটিএ নেতা নবেন্দু সরকার, কর্মচারী আন্দোলনের নেতা প্রলয় সেনগুপ্ত, সঞ্জয় সাহা প্রমূখ নেতৃবৃন্দ।
Comments
Post a Comment