মিড ডে মিলে ছাত্র কমে যাচ্ছে কেন?
অতিরিক্ত মিড-ডে মিলে কম ৩০ লক্ষ পড়ুয়া, প্রশ্ন
রাজ্য বাজেটে ১ কোটি ১১ লক্ষ পড়ুয়াকে মিড-ডে মিল দেওয়ার কথা বলেছে সরকার। অথচ, সম্প্রতি অতিরিক্ত ডিম এবং মরসুমি ফল দেওয়া সংক্রান্ত মিড-ডে মিলের বিঞ্জপ্তিতে ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়ার কথা বলেছে শিক্ষা দফতর। এই সংখ্যার ফারাক নিয়েই এ বার প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, বাজেটে ঘোষিত সংখ্যার থেকে বিঞ্জপ্তিতে ৩০ লক্ষ পড়ুয়া কমে গেল কেন? তা হলে কি ওই ৩০ লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ হওয়া টাকা তহবিলেই রয়ে গেল?
প্রসঙ্গত, ওই বিঞ্জপ্তিতে ৩১ মার্চের মধ্যে পড়ুয়াদের ১২ দিন অতিরিক্ত একটি করে ডিম ও একটি করে মরসুমি ফল দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
Comments
Post a Comment