বিশিস্ট সমাজ সেবক সৈয়দ আব্দুর রাজ্জাক কে রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে শেষ বিদায়

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ:  নীতিহীন রাজনীতি সাম্প্রদায়িক  দূষিত বাতাবরণে মাঝে উজ্জ্বল ব্যতিক্রম  কান্দি - নগর বাসী বিশিষ্ট শিক্ষাবিদ  সৈয়দ আব্দুর  রাজ্জাক।  কান্দি ঝড় নাট্যগোষ্ঠী   সভাপতি   রাজ্জাক কে শেষ বিদায় জানাতে গোষ্ঠীর ২১ জন শিল্পী  রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে শেষ বিদায় জানান।ঝড় গোষ্ঠীর কর্ণধার পঞ্চানন দাস   সভাপতির মৃত্যু তে গভীর  শোক প্রকাশ করেন।     সঙ্গীত, প্রেম  ভালবাসার রবীন্দ্র সঙ্গীত অর্ঘ দেওয়া হয় অভিনব  উজ্জ্বল আবেগিক  চোখে জল আসার  মুহুর্ত উপহার।
"তুমি রবে নীরবে হৃদয়ে মম. নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম‌। মম জীবন যৌবন মম অখিল ভুবন. তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম।।" খরগ্রাম কেন্দ্রের অন্তর্গত নগর কলেজ নগর হাইস্কুল  প্রতিষ্ঠাতা  সৈয়দ আব্দুর রাজ্জাক এর জানাজা অনুষ্ঠানে হাজার হাজার গুণমুগ্ধ মানুষ  উপস্থিত ছিলেন।কলেজ প্রাঙ্গণে তাকে সমাধি দেওয়া হয়।  খরগ্রাম বিধায়ক আশিষ মার্জিত  শোক প্রকাশ করে বলেন রাজ্জাক সায়েবের মত সমাজ সেবী,  সমাজের উন্নয়নে সমাজ সংস্কারের ভূমিকা গ্রহণ করে ছিলেন। তাকে ভোলা যাবেনা। 

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর