এপ পস্টিন কান্ড ভারতীয় নিগৃহীতা?
এপস্টিন কাণ্ডে ভারতীয় নিগৃহীতা, ই-মেলে হর্ষ বর্ধন
যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ই-মেল থেকে স্পষ্ট হয়েছে, নিগৃহীতদের মধ্যে অন্তত এক জন ছিলেন ভারতীয়। আমেরিকার সরকার আধিকারিকদের মধ্যে চালাচালি হওয়া ই-মেলে সোমবার এই তথ্য প্রকাশ্যে এসেছে। মেলগুলি ২০২০ সালের ১৩ জানুয়ারির। ২০১৯ সালের অগস্টে এপস্টিন মারা গিয়েছিল। তার কয়েক মাস পরে সরকারি স্তরে এই সমস্ত বার্তা লেনদেন হয়েছিল। যদিও ওই নিগৃহীতার পরিচয় স্পষ্ট নয়।
একই দিনে এপস্টিনের কয়েকটি ই-মেলে সামনে এসেছে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধনের নাম। সেগুলিতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এপস্টিনের বার্তা বিনিময় চলছে। গেটসের, '১৭ সেপ্টেম্বর কি ভারতে আপনার সঙ্গে হর্ষ বর্ধনের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে'? এই বার্তা ভারতের রাজনৈতিক বিতর্কে আরও ইন্ধন জোগাতে পারে বলে মনে করা হচ্ছে। (সূত্র এবিপি )
Comments
Post a Comment