অসমে মোদীর টার্গেট কংগ্রেস

অসমে প্রতিরক্ষা প্রকল্পে জোর মোদীর, নিশানা কংগ্রেসকে 

একদিন উত্তর-পূর্বের প্রথম এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ ও বায়ুসেনার ১৬টি বিমানের ওঠানামা, অন্য দিকে ব্রক্ষ্মপুত্রের তলা দিয়ে রেলসড়ক সূড়ঙ্গ নির্মাণে অনুমোদন। ভোটামুখী অসমে প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই দু'টি বিষয়ের জন্য বেছে নেওয়া হল ২০১৯ সালে লোকসভা ভোটের ঠিক আগে পুলওয়ামায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী বলেন, "প্রমাণ হল নতুন ভারত নিজের সুরক্ষার জন্য সব দিক থেকে তৈরি হচ্ছে। শুধু সীমা মজবুত করা নয়। শক্রদের ঘরে ঢুকে ওদের জবাব দেয় এই নতুন ভারত।"
   এ দিনের সফরে রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের অঙ্কে বারবার কংগ্রেসের প্রসঙ্গ টানেন মোদী। তাঁর দাবি, "পুলওয়ামা হামলার পরে ভারত যে ভাবে আতঙ্কবাদীদের শাস্তি দিয়েছে, গোটা দুনিয়া তার সাক্ষী। অপারেশন সিঁদুরে ভারতের সেই পরাক্রম আবারও দেখেছে বিশ্ব। কিন্তু এমন পাল্টা আঘাত হানার হিম্মত কখনও দেখাতে পারত না কংগ্রেস। তাদের দৌড় শেষ হয়ে যেত বিবৃতি দিয়েই।"

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর