২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা তে প্রাথমিক ভাবে ৫৮ লাখ বাদ,৬৪ লাখ পেরিয়ে যাবে?
অমল গুপ্ত ,১৫ ফেব্রুয়ারি ,কলকাতা: পশ্চিমবঙ্গে সঙ্গে ১২ টি রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হয়েছিল।পশ্চিমবঙ্গে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে।প্রাথমিকভাবে ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়বে চূড়ান্ত ভাবে ৬৪ লাখ পেরিয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা্ধ্যায় মুখ্যানির্বাচন কমিশনার ছয়টি চিঠি দিয়ে ও জবাব পায়নি বলে তৃণমূল অভিযোগ করেছে। দেশের সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যে সরকার এমন কি বিরোধী বিজেপি ,কংগ্রেস ,বামপন্থীদের চরম অশান্তি চলছে।নির্বাচন কোনো পক্ষ কে সন্তুষ্ট করতে পারছে না। নানা ভুল থেকেই গেছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে রাজ্যের কি পরিস্থিতি হয় এই নিয়ে উদ্বেগ সর্বত্র। রাজ্যে ১০ কোটির বেশি জনসংখ্যা ,৭ কোটির বেশি ভোটার। প্রায় তিন কোটি মতুয়া সম্প্রদায়ের ভোট তাদের সন্তুষ্টি করা যায়নি। চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দেওয়া হবে বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন।
Comments
Post a Comment