বাংলাদেশে ৪৯ জন মন্ত্রী শপথ দিলেন
৪৯ জন মন্ত্রী নিয়ে শপথ নিলেন তারেক, মন্ত্রিসভায় ৩ মহিলা
২০০৮ সালের সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন। প্রায় দেড় যুগ পরে দেশে ফিরে দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া পুত্র তারেক রহমান। ২০ বছর পরে ঢাকার মসনদে ফিরল বিএনপি। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক। তাঁর ৫০ জনের মন্ত্রিসভায় তিন জন মহিলা সদস্য। তারেক-সহ ২৬ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদায়ী অন্তবর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ ভবনের খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিলেন।
স্থানীয় সময় ৪টে নাগাদ তারেকসহ অন্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৭ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু-সহ বিএনপি-র প্রথম সারির অনেক নেতাকেই মন্ত্রিসভার সদস্য করেছেন তারেক।
Comments
Post a Comment