কমিশনের নির্দেশ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে এপ্রিলে ভোট ?

কমিশনের নির্দেশ, ২৮শে চূড়ান্ত তালিকা 

সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভোটার তালিকায় কার নাম থাকবে, কোন নথি খারিজ হবে, সে বিষয়ে কমিশন নিযুক্ত মাইক্রো অবর্জার্ভারেরা নয়, সিদ্ধান্ত নেবেন ইআরও-রা। মঙ্গলবার সেই নির্দেশের উল্লেখ রেখে ইআরও-সহ জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে বলল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। একই সঙ্গে কমিশন এ দিন জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ২৮ ফেব্রুয়ারি। আগে ১৪ ফেব্রুয়ারি তা হওয়ার কথা ছিল। সব ঠিক থাকলে, ১ এবং ২ মার্চ কমিশনের শীর্ষকর্তারা আসতে পারেন রাজ্যে।
   এর আগে ইআরও এবং মাইক্রো অবর্জার্ভারদের ক্ষমতা নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের মধ্যে টানাপড়েন ছিল। এক দিকে কমিশন দাবি করে, কোনও ইআরও বা এইআরও যেন 'নট-ভেরিফায়েড' বোতাম ক্লিক না করেন- সেই সংক্রান্ত প্রমাণ-সহ বেশ কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে।  

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর