কর্ণাটক সরকার ১৬ বছরের নিচে মোবাইল ব্যবহারের নিষিদ্ধ

১৬ বছরের নীচে রাশ সমাজমাধ্যমে, ভাবনা 

১৬ বছরের কম বয়সি পড়ুয়াদের মোবাইল ফোন এবং সমাজমাধ্যম ব্যবহারে রাশ টানার কথা বিবেচনা করছে কর্নাটক সরকার। শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত রাজ্য উচ্চশিক্ষা পরিষদের একটি বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই প্রস্তাব পেশ করেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, নাবালকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, অপরাধপ্রবণতা হ্রাস এবং সামাজিক অবক্ষয় রোধেই এই কঠোর পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে।
      এই সূত্রেই শিক্ষা দফতর 'মোবাইল বিড়ি, পুস্তক হিডি' নামে একটি বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। কন্নড় ভাষায় যার অর্থ, 'মোবাইল ছাড়ো, বই ধরো'। এই অভিযানের মূল লক্ষ্য, কিশোর-কিশোরীদের স্মার্টফোনের ভার্চুয়াল জগত থেকে সরিয়ে এনে ফের গ্ৰস্থাগার এবং বইমুখো করা। রাজ্য সরকার মনে করছে, পাঠ্যবইয়ের বাইরে ভিন্ন ধারার সাহিত্য পাঠের অভ্যাস তৈরি না হলে শিশুদের স্বাভাবিক বৌদ্ধিক বিকাশ বাধাগ্ৰস্ত হবে। অস্ট্রেলিয়া মোবাইল ব্যবহারে  নিষেধাজ্ঞা জারি করেছে।  উত্তর প্রদেশ মোবাইল ব্যবহারে  নিষেধাজ্ঞা  আরোপ করবে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর