বাংলদেশে আবার ব্যবসায়ী খুন

বাংলাদেশে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে খুন হলেন এক হিন্দু ব্যবসায়ী। সুষেণচন্দ্র সরকার নামে ময়মনসিংহের ওই বাসিন্দাকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয়।
 পরিবারের অভিযোগ, খুনের পরে দোকান থেকে বিপুল টাকা লুটও করা হয়েছে।
   সংখ্যালঘু সংগঠনগুলির অভিযোগ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনও কার্যকরী ভুমিকা নিতে পারেনি, সুষেণ সরকার খুনের ঘটনা থেকেই তা স্পষ্ট।
   গত কয়েক মাস ধরে বাংলাদেশ ধারাবাহিক ভাবে সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটছে। সেই তালিকায় যোগ হল সুষেণচন্দ্রের নাম। ৬২ বছরের সুষেণ পেশায় চাল ব্যবসায়ী। ময়মনসিংহের দক্ষিণকান্দায় সুষেণের বাড়ি। এলাকার বোগার বাজারে তাঁর চাইলেন দোকান। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ বাজারের চার মাথায় অঞ্জাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর উপরে চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে কোপানো হয়। পরে তাঁর দেহ দোকানের ভিতরে রেখে শাটার আটকে দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর