কলকাতায় বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনোজ মুরালি নায়ার দর্শকদের মাতিয়ে দিয়ে গেলেন
নয়া ঠাহর প্রতিনিধি, কলকাতা : এই ভালোবাসার মরশুমে রবীন্দ্রনাথের প্রেমের গানে - কবিতায় দর্শক - শ্রোতাদের দীর্ঘ সময় ধরে মাতিয়ে রাখলেন বিশ্ববন্দিত রবীন্দ্র শিল্পী মনোজ মুরলী নায়ার - অজন্তা চক্রবর্তী ও রাজা দাস। কলকাতার উত্তম মঞ্চে সুরের আকাশ নিবেদিত রবীন্দ্রনাথের গান, কবিতা ও কথায় সুরের বাঁধনে - শীর্ষক অনুষ্ঠান রবীন্দ্রনাথের প্রেমের গান - কবিতা ও কথার যুগলবন্দীতে হয়ে উঠে একটি নিটোল প্রেমের গল্প। শুরুতে মনোজ মুরলি - অজন্তার দ্বৈত কন্ঠে - আমি তোমার সঙ্গে.. গানটির শুরুতে যে আবেশ ছড়ায় হলঘরে, অনুষ্ঠানের শেষ পর্যন্ত সেই আবেশ ধরে রাখেন দুই রবীন্দ্র শিল্পী। মনোজের কন্ঠে ৭ টি অজন্তার ৮ টি এবং দ্বৈত কন্ঠে ৪ টি গান এবং রাজা দাসের গলায়
রবীন্দ্রনাথের ও রবীন্দ্রনাথ নিয়ে লেখা অন্য কবিদের ১৩ টি কবিতা উচ্চারন অনন্য উচ্চতায় নিয়ে যায় অনুষ্ঠানটিকে। মনোজ মুরলী, অজন্তা ও রাজার অনবদ্য নিবেদনে রবীন্দ্রনাথের চিরকালীন প্রেমের গান ও কবিতা দর্শক - শ্রোতাদের মনে ধরা দেয় নতুন আবেশে। কেটেছে একলা - বিরহের বেলা... মনোজ -অজন্তার দ্বৈত গানে শেষ হয় অনুষ্ঠান।
Comments
Post a Comment