রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাজেট ৫,৭১৩ কোটি বেশি বিজেপি প্রশ্ন তেলেছে

বঙ্গ বাজেটে মাদ্রাসায় বরাদ্দ নিয়ে প্রশ্ন বিজেপি নেতৃত্বের

 মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংখ্যালঘু দফতরের যে বাজেট বরাদ্দ করেছে, সেই অর্থে আখেরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পুষ্ট হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রসঙ্গে তাঁরা উল্লেখ করলেন দু'দশক আগে মুখ্যমন্ত্রীদের বৈঠকে তংকালীন মুখ্যমন্ত্রী বৃদ্ধদের ভট্টাচার্যের বক্তব্য, যেখানে তিনি দাবি করেছিলেন, বাংলাদেশ সীমান্তের অনেক অবৈধ মাদ্রাসায় আইএসআই সক্রিয়।
  বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৫,৭১৩.৬১ কোটি টাকা বরাদ্দ করেছে তৃণমূল সরকার। যা ২০১০-১১ সালে বরাদ্দ ৪৭০ কোটি টাকার থেকে প্রায় ১২ গুণ বেশি। শিল্প বাণিজ্য খাতে, কিংবা বিজ্ঞান গবেষণায় যেখানে নামমাত্র টাকা বরাদ্দ করা হয়েছে, সেখানে কেন মাদ্রাসা শিক্ষার পিছনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে তা নিয়ে আজ প্রশ্ন তুলেছেন বিজেপির সুধাংশু ত্রিবেদী।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর