আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি

আমার ভাইয়ের রক্তে রাঙানো , একুশে ফেব্রুয়ারী  .... আমি কি ভুলিতে পারি ! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষার মানুষকে জানাই অভিনন্দন। ১৯৫২ র ঢাকার রাজপথ জুড়ে যে রক্তাক্ত বাংলা  ভাষার অধিকার নিয়ে আন্দোলন শুরু ,আজ তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের ভাষার পরিচয় , আত্ম-অধিকার ও মাতৃভাষার জন্য সংগ্রাম বিকশিত  করে , ভাষা ও চেতনার এক মহান  আন্তর্জাতিকতাবাদে উন্নীত করে।
.... তারই হাত ধরে সারা পৃথিবীর গান গাই। আমাদের এই ভাষার প্রতি আবেগ , স্বাধীনতার আবেগ , ভাষার স্বা-ধিকার ও প্রতিটা জাতি সত্ত্বার মানুষের জীবন-সংস্কৃতি নিজেদেরই বিকশিত করতে হবে। বুল ডোজ বা বুলডোজার সংস্কৃতি যেন আমার তোমার মুখের  ভাষা রুদ্ধ করতে না পারে । একুশের আবেগ তাই চিরদিনের। 
অমর একুশে ফেব্রুয়ারি ...  ভাষা আন্দোলনের আঁতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ও বাংলাদেশের মানুষের বুকের ওম্ দিয়ে ভাষা শহীদ দিবস পালনের যে উজ্জ্বল ধারাবাহিকতা , সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এবারের একুশে কি আহ্বান রাখে! ধর্মীয়-মৌলবাদ আজ সমস্ত স্বাধীন মুক্ত ভাবনা চিন্তার ওপর থাবা বসিয়েছে ! 
রাজ্যপাট পরিবর্তন !  স্বাধীনতা ও ধর্ম নিরপেক্ষতার অবশেষটুকুর রক্তাক্ত-পথ দিয়ে মুক্ত স্বাধীনতাকামী মানুষের পথে হাঁটা, ভবিষ্যতের শপথও !
মৌলবাদ আজ শুধুই এই বাংলাদেশের নয় এই উপমহাদেশের কাছে বিপজ্জনক ও ভয়াবহ।

ধর্মীয়-মৌলবাদ,সাম্প্রদায়িকতা,ধর্মের নামে বিভাজন - সংস্কৃতি সারা বিশ্ব জুড়ে অস্থির করে তুলেছে, আজ ...
তাই একুশে ফেব্রুয়ারি হোক নতুন করে শপথ নেওয়ার দিন।

স্বাধীনতা সাম্য মৈত্রী ও মানবতা ...
অমর একুশে ফেব্রুয়ারী , ... মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকৃত সমস্ত শহীদের  প্রতি রইল নতমস্তকে শ্রদ্ধার্ঘ্য।
 
সত্যজিৎ /

২১.০২.২০২৬

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর