অসমের ডি ব্রু গরের রাজপথে জরুরী কালীন বিমান অবতরণ করবে
অমল গুপ্ত ,১৪ ফেব্রুয়ারি : কলকাতা : ভারতে আজ ভ্যালেন্টাইন ডে এই ভালবাসার দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজান অসমের ডিবরু গড়ে ইমার্জেন্সী ল্যান্ডিং এর সূচনা করবেন।এই দিন হেলিকপ্টার সহ সব ধরনের বিমান রাজপথে অবতরণ করবে। ভারতে এই ধরনের অত্যাধুনিক ব্যাবস্থা প্রথম চালু হচ্ছে। প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদে এক সেতু সূচনা করবেন উত্তর গুয়াহাটি সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা কায়েম করা হবে। প্রায় ৫,হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প সূচনা করার কথা আছে। তিনি গুয়াহাটি মহানগরের জন্যে বেশ কয়েকটি ইলেকট্রিক বাসের শুভ সূচনা করবেন বলে জানা গেছে। চাবুয়া এয়ার বেসে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে।১৬ বিমান রাজপথে নামবে। ভারতে প্রথম এই ব্যবস্থা। আজ কের দিনে পুলওয়ামা তে ভারতীয় সেনাদের হত্যা করা হয়েছিল।তাদের আমরা স্মরণ করি।
Comments
Post a Comment