বিধানসভা তে ভোটার তালিকায় নিবিড় সংশোধন
সরকারের তৈরি রাজ্যপালের বাজেট-ভাষণে জায়গা পেল না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গ।
গত তিন-চার মাস ধরে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যা নিয়ে তোলপাড়, তার উপেক্ষিত হল বিধানসভায়! কার্যত এলই না এসআইআর নিয়ে মৃত্যু, হয়রানি আর ষড়যন্ত্রের কথা।
মতবিরোধের কারণে আগে বেশ কয়েক বার রাজ্য বাজেটে রাজ্যপালের উপস্থিতি ঘিরে নবান্ন ও রাজভবনের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছিল। তবে এ বার পরিবেশ ছিল অন্য রকম। পরিষদীয় আমন্ত্রণে বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাজেটের আগে সরকারের কাজকর্ম নিয়ে বক্তৃতা করেন। তাতে এসআইআর নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির কোনও প্রতিফলন ছিল না। ছিল সরকারের সাফল্যের বিবরণ। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বাইরে নাটক করছেন। কিন্তু রাজ্যপালের ভায়ণে এসআইআর- হয়রানি নিয়ে কথা নেই!"( এবিপি সূত্র)
Comments
Post a Comment