ঝাড়খণ্ড আর উড়িষ্যা থেকে অফিসার আসবে ,৮০ লাখ ভোটার তালিকা নিষ্পত্তি হয়নি
অমল গুপ্ত,২৫ ফেব্রুয়ারি ,গুয়াহাটি ,কলকাতা : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নামে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগের অফিসার , বিচারক বিভিন্ন পর্যায় ভোটার তালিকা সংশোধন কাজ করছেন। ভোটের দিন ঘোষণা হয়নি এরমধ্যে ৪৮০ কোম্পানি আধা সামরিক বাহিনী আসবে।ভোটার তালিকা সংশোধন এখনো বাকি ৮০ লাখ এখনো নিষ্পত্তি হয়নি।সম্পূর্ণ হতে ৮০ লাখ বাকি আছে।৮০ দিন সময় লাগবে ,ভোট শেষ হয়ে গেলেও তালিকা সংশোধন হবে না।তবে কি ভোট হবে না।?সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে অফিসার আনার কথা বলেছেন।. তৃণমূল সরকার রাজ্যের বাইরের অফিসার নিয়োগে আপত্তি জানিয়েছেন। আকাশবাণী সূত্রে এই তথ্য জানা গেছে। ভোটের আগে গতকাল হাওরা তে এক হত্যাকাণ্ড সংঘটিত হয় বহরমপুর আদালতে বোমার আতঙ্ক ,সার্বিক ভাবে শান্তি নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।
Comments
Post a Comment