ভারত - দক্ষিণ আফ্রিকা ভারতের সূর্য ডুবলো
ব্যাটিং ব্যর্থতায় ডুবলেন সূর্যেরা
বলা হয়ে থাকে অ্যলফ্রেড হিচককের 'সাইকো' নাকি পৃথিবীর শ্রেষ্ঠ থ্রিলার সিনেমা। শাওয়ারে খুনের দৃশ্যটা নাকি দর্শকদের হৃদপিন্ড গলায় নিয়ে এসেছিল।
অভিষেক শর্মাকে নিয়ে এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সেই রকম অবস্থা তৈরি হয়েছে। অভিযোগ কি আদৌ প্রথম রানটা করতে পারবেন এই বিশ্বকাপে। টেনশনে প্রায় দমবন্ধ করে দেখতে হচ্ছে অভিষেকের ব্যাটিং। ভারতীয় ইনিংসের চতুর্থ বলে এক বাঁ-হাতি ফিরে যেতেই আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা স্টেডিয়াম। তার পরে আবিষ্কার করা যায়, ব্যাটসম্যান অভিষেক নয়, ঈশান। অভিষেক এ দিন খাতা খুললেন ঠিকই, কিন্তু কোনও লাভ হল না।
তবে থ্রিলারের কাহিনি এখানেই শেষ হয়ে যায়নি। রবিবার ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার পরে নতুন এক থ্রিলারের জম্ম হল। ভারত কি আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারবে? এ দিন দক্ষিণ আফ্রিকার সাত উইকেটে ১৮৭ রানের স্কোরের জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে গেল ১১১ রানে। ৭৬ রানের এই হারটা কিন্তু ভারতের নেট রান রেটেও বিশাল ধাক্কা দিয়ে গেল। পরের দু'টো ম্যাচ জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দু'টোর একটাকেও পা হড়কালে মনে হচ্ছে, বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে ভারতের।
Comments
Post a Comment