আগে বন্দে মাতরম
'জনগণমন'র আগে হবে 'বন্দে মাতরম্'
'জনগণমন'-এর আগে গাইতে হবে 'বন্দ মাতরম্'। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় কার্যত সেটাই এখন দস্তর হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের এক নির্দেশিকায় সব ক'টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছে, যে সব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত 'জনগণমন' এবং জাতীয় গান 'বন্দে মাতরম্', দু'টিই গাওয়া হয়, সেখানে এ বার থেকে' বন্দে মাতরম্' আগে গাইতে হবে। শুধু তা-ই নয়, এত দিন পর্যন্ত জাতীয় গান হিসেবে 'বন্দে মাতরম্'-এর প্রথম দু'টি স্তবক গাওয়া হত। এ বার সেই চালু সংস্করণটিকে সংশোধন করে তাতে মূল গানের বাকি চার স্তবকও যোগ করল কেন্দ্র।
Comments
Post a Comment