বাংলাদেশ ঘুরছে হিন্দুরা নিরাপত্তা বোধ করছে ,হিন্দু নির্যাতন নেই

অমল গুপ্ত ,১৬ ফেব্রুয়ারি ,কলকাতা:   ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমান  বাংলদেশে মাটিতে পা রাখার সময় থেকে  সেদেশে অবশিষ্ট ১,কোটি ৩০ লাখ বাঙালি হিন্দু জীবন সম্পত্তির নিরাপত্তা বোধ করছেন। বাঙালি হিন্দু নির্যাতনের একটি ঘটনা ঘটেনি। ভারতের লোকসভা  স্পিকার ও প্রকাশ বিড়লা  মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলদেশে পাশে থাকার বার্তা দিয়ে  পরে যাবার কথা বলেছেন।  দেশের ভারত বিরোধী জামাত সহ দেশদ্রোহী সংগঠন গুলো ভয় পেয়ে গেছে। তারেক রহমান ভিডিও বার্তায় স্পষ্ট করে দিয়েছেন হিন্দু মুসলিম খ্রিষ্টান সহ বাংলদেশে বসবাস করা সব জনগোষ্ঠী  তাদের জীবন সম্পত্তির  নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।  বাংলা দেশের মুক্তি আন্দোলনে হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠী লড়াই করে প্রাণ দেন ৩০ লাখ শহীদ হন ৪ লাখ মহিলা ধর্ষনের শিকার হয়েছিলেন। হবু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বাংলদেশে মুক্তি আন্দোলনে সবাই যোগ দিয়েছিলেন  কে হিন্দু কে মুসলিম বিচার করা হয়নি। হিন্দু  মুসলিম  খ্রিষ্টান সব জনগোষ্ঠীর সমান অধিকার থাকবে।মুজিবর রহমানের  অবদান কে স্বীকৃতি দেওয়া হবে।  আওয়ামি লিগ  কে রাজনেতিক কর্ম কান্ড করতে পারবে। বাংলদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভু কে বিনা বিচারে জেলে আটকা রাখা হয়েছে।তারও মুক্তি সম্ভাবনা আছে। সব কিছু স্বাভাবিক হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব মুলুক সম্পর্ক বজায় রাখবেন তারেক রহমান  সেকথাও স্পষ্ট করে দিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর