সাহিত্যিক তরেন বড়ো প্রতি শ্রদ্ধাঞ্জলি
শ্রদ্ধাঞ্জলি সাহিত্যিক তরেন বড়ো
প্রখ্যাত সাহিত্যিক ও বড়ো সাহিত্য সভা-এর প্রাক্তন সভাপতি তরেণ বড়ো-এর প্রয়াণের সংবাদে গভীরভাবে শোকাহত।
তিনি বড়ো ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক নিবেদিতপ্রাণ সাধক ছিলেন। নিভৃতচারী কর্মধারায়, নিজের সৃজনশীল কলম ও প্রজ্ঞাময় নেতৃত্বের মাধ্যমে সমাজকে আলোর পথ দেখিয়েছেন। তাঁর সাহিত্যচর্চা, সাংগঠনিক ভূমিকা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা নতুন প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। বড়ো সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করতে তাঁর যে অবদান, তা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
এই অপূরণীয় ক্ষতিতে শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও অসংখ্য অনুরাগীর প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
তাঁর আত্মার শান্তি কামনা করি এবং গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।@Sanjay Sanjoy Saha Saha
Comments
Post a Comment