আম বাগানে মাদক লুকিয়ে রাখে হয়েছে

  মালদহ  তে মাদকের কারখানা আমবাগানে 

নির্জন আমবাগানে নির্মীয়মাণ বাড়ির চার কোণে চারটি সিসিক্যামেরা। সে বাড়িতেই চলছিল ব্রাউন সুগার তৈরির কারখানা। মঙ্গলবার রাতে মালদহে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ইংরেজবাজারের কুমারপুর গ্ৰামে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ব্রাউন সুগার, মাদক তৈরির সরঞ্জাম, নগদ সাড়ে আট লক্ষ টাকা-সহ বিহার ওয়ালদহের তিন মহিলা ও দুই যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ।
    প্রশ্ন উঠেছে, শহর থেকে ১০ কিলোমিটার এবং সীমান্ত থেকে ৫০০ মিটারের মধ্যে কী ভাবে কারখানা তৈরি করে ব্রাউন সুগারের কারবার চলছিল তা নিয়ে। বুধবার পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে বিএসএফও। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল গৌরব শাহ, দীপক কুমার, মাহিবুবা খাতুন, মাহমুদা বিবি ও অনিতা কুমারী। মাহিবুবা এবং মাহমুদা সম্পর্কে ননদ-বৌদি। তাদের বাড়ি কুমারপুরেই। বাকি তিন জন বিহারের মুফাসিল থানার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ কেজি ৯৯৮ গ্ৰাম ব্রাউন সুগার, কাঁচামাল পাঁচ কেজি, ২০০ কেজি তরল রাসায়নিক, ওজন মাপার যন্ত্র এবং নগদ ৭ লক্ষ ৭৮,৫০০ টাকা ও তিনটি যাত্রিবাহী ছোট গাড়ি।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর