সৈয়দ আব্দুর রাজ্জাকের জীবনাসান
অমল গুপ্ত ১১ ফেব্রুয়ারি, মুর্শিদাবাদ জেলার কান্দি বাসীর জীবন সংগ্রামের অন্যতম বন্ধু ,বিশিষ্ট সমাজ সেবক ,বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুর রাজ্জাক সায়েব গতকাল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের সার্বিক কল্যাণ আত্মনিয়োগ করে গেছেন। সন্ধ্যার সময় তার মরদেহ কান্দি পান্থশালা যাচ্ছে নিজ বাসভবনে নিয়ে আসার পর বহু গুণমুগ্ধ মানুষ তার বাড়িতে ভিড় জমান তার রাজনতিক জীবনে বামপন্থী আর্দশে বিশ্বাসী ছিলেন। মুর্শিদাবাদ জেলার নগরে তার শেষ জীবন অতিবাহিত করেন।বর্তমান অবক্ষয় সমাজে তার ভূমিকা ছিল উজ্জল দৃষ্টান্ত স্বরূপ। আম জনতা তাকে রাজু মিঞা নামে জানতেন। ধুতি পাঞ্জাবি পরিহিত সুন্দর চেহারা তার জনপ্রিয়তা ব্যক্তিত্ব বাড়িয়ে দিয়েছিল। নগর হাইস্কুল ময়দানে আগামী কাল দুটোয় জানাজর নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিশিষ্ট সমাজ কর্মী রাজু মিঞা মৃত্যার খবর এল নগরে শোকের ছায়া নেমে আসে। নগর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রাজ্জাকের বয়স হয়েছিল ৮৬ । কলকাতার এক নার্সিং হোম এ তার মৃত্যু হয়। কান্দি পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পৌর পতি জয়দেব ঘটক সহ বহু বিশিষ্ট ব্যক্তি রাজ্জাক সায়েবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
Comments
Post a Comment