সূর্যের তেজে প্রাণ রক্ষা হল ভারতের
সূর্যের তেজে ওয়াংখেড়েতে বাঁচল মান
অনুযায়ী একের বিরুদ্ধে আঠারোর ম্যাচ। কোনও লড়াই-ই তো হওয়ার কথা ছিল না। মাঠে আসব, তুড়ি মেরে জিতব, তার পর ফ্লাইট ধরে দিল্লি যাব গ্ৰপের আর একটা এলেবেলে দল নামিবিয়াকে ধ্বংস করতে। কে জানত, এ রকম বর্বিট্রেট পকেটে রেখে, মন্ত্র জপতে জপতে জিততে হবে।
প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ঘষ্টাতে ঘষ্টাতে ভারত তুলল ১৬১৯। কারা যেন তিনশোর জাদু-সীমা পেরনোর পূর্বাভাস করেছিল! তা-ও একা কুম্ভ হয়ে যদি না দাঁড়াতেন সূর্যকুমার যাদব, বিশ্বকাপ জয়ের মাঠেই আজ সাদা বলে ভারতীয় ক্রিকেটের সব চেয়ে বড় কালরাত উপস্থিত হতে পারত। ক্রিকেটকে যে মহান অনিশ্চয়তার খেলা বলা হয়, কেন বলা হয়, আজ আবার বোঝা গেল।
Comments
Post a Comment