সাংসদ কেনাদ পুরকায়স্থ এর মত বাকিরাও যেন সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান বিডি এফের

 নয়া ঠাহর ,শিলচর সংবাদদাতা:

সাংসদ  কবীন্দ্র  পুত্র কনাদ পুরকায়স্থের মতো বরাক উপত্যকার সমস্যা সমুহ সমাধানে বরাকের বাকি জনপ্রতিনিধিদের নিজেদের মঞ্চে সরব হবার আহ্বান জানাল বিডিএফ।

সম্প্রতি সংসদে বরাকে রেল ডিভিশন স্থাপনের দাবিতে বক্তব্য রেখেছেন সাংসদ কনাদ পুরকায়স্থ‌‌‌। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাবার পাশাপাশি বাকি জনপ্রতিনিধিদের এই ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে বরাক উপত্যকা একটি প্রান্তীয় অবহেলিত অঞ্চল। দেশের সামগ্রিক বিকাশের নিরিখে এই অঞ্চল প্রচুর পিছিয়ে রয়েছে। তাই এখনকার জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে উপযুক্ত মঞ্চে সোচ্চার হয়ে দাবি আদায় করা। কিন্তু দীর্ঘদিন ধরে বরাকের জনপ্রতিনিধিরা এই ভূমিকা পালনে ব্যর্থ। এবং তাই এই অঞ্চলের উন্নয়নেও কোন উল্লেখযোগ্য অগ্রগতি নেই। প্রদীপ দত্তরায় বলেন যে সাংসদ হবার পর থেকে কনাদ পুরকায়স্থ‌‌‌ এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। তিনি এর আগে 'ভাষা শহিদ স্টেশন'এর দাবি   রাজ্যসভায় পেশ করেছেন। সম্প্রতি বরাকে রেল ডিভিশনের দাবিতে সরব হয়েছেন। তাঁর এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাচ্ছে বিডিএফ। তিনি বলেন যে কনাদ পুরকায়স্থ অবহেলিত এই উপত্যকার যোগ্য প্রতিনিধিত্বের ক্ষেত্রে নিজেকে প্রমাণ করছেন এবং আমাদের আশা জাগাচ্ছেন। তিনি  বলেন যে বরাকের স্বার্থে যারাই কাজ করবেন তাঁদের পাশে রয়েছে এবং থাকবে বিডিএফ। তিনি এদিন কনাদ পুরকায়স্থের রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে বরাকের বাকি দুই সাংসদ এই ব্যাপারে কেন নীরব তা তাঁদের বোধগম্য নয়। তিনি বলেন এটি ভোট দাতাদের প্রতি অন্যায় এবং তাদের অপদার্থতার নজির। তিনি বলেন যে তাঁরা আবারও তাঁদের বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা গুলি সদনে উপস্থাপন করে সমাধানে সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছেন। 

বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে এদিন বলেন যে রাজ্য বিধানসভায়ও বরাকের ব্যাপারে কাউকে কথা বলতে শোনা যায় না। একটা সময়ে কমলাক্ষ দে পুরকায়স্থ সরব থাকতেন কিন্তু রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর থেকে তিনিও নীরব। যদিও ইদানিং বরাকে অরুণোদয় প্রকল্পের দুর্ণীতি নিয়ে তাকে সরব হতে দেখা গেছে। 

হৃষীকেশ বলেন দলীয় আনুগত্য এবং উপরমহলের রোষানলে পড়ার ভয় থেকেই বরাকের জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করেন বলে জনমনে সন্দেহ রয়েছে। তিনি বলেন একসময় বরাকের দাবি নিয়ে বরাকের জনপ্রতিনিধিরা দল নির্বিশেষে একজোট হতেন, কিন্তু বহু দশক ধরে সেই দৃশ্য দেখা যায় না। তিনি বলেন এটি না হলে বরাকের প্রার্থিত উন্নয়ন সবসময়ই অধরা থেকে যাবে।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর