ভোটার তালিকা সংশোধন নামে ভারতীয় নাগরিকদের বাদ দেওয়ার অভিযোগ
নয়া ঠাহর সংবাদদাতা
গতকাল ৩১শে জানুয়ারী ২০২৬, শনিবার আসামের হোজাই শহরে অশোক গেস্ট হাউজে সকাল ১১টার সময় ‘নাগরিক অধিকার রক্ষা কমিটি’র আসাম কার্যকারী কমিটির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আসামের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
সভায় আসামে বসবাসকারী ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে যা নিয়ে জোরালো প্রতিবাদ ধ্বনিত হয়। এছাড়া ভূমিহীনদের পুনর্বাসন না দিয়ে অমানবিক উচ্ছেদ । সংশোধিত নাগরিকত্ব আইনের ধারায় যে সমস্ত শর্ত জুড়ে দেওয়া হয়েছে তাতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক দূরভিসন্ধি বলে সভায় মত ব্যক্ত করা হয়। সভায় আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু ও প্রগতিশীল নাগরিকদের পুড়িয়ে হত্যা, লুন্ঠন, ধর্ষণ, ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ ইত্যাদি ব্যাপারে ভারত সরকার ও বিশ্বজনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুপ্রিমকোর্টের নির্দেশে এক হাজার ছয় শত কোটি টাকা ব্যয় করে যে নাগরিকপঞ্জী তৈরী করা হয়েছে, যা প্রকাশ করে নাগরিক পরিচয়পত্র দেওয়ার দাবীও সভায় উত্থাপিত হয়। সভায় যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে মুখ্য উপদেষ্টা আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, কার্যকরী সভাপতি কমল দত্ত, হোজাই জেলা সভাপতি অমরচাদ দেব, অজয় ভট্টাচার্য, নিয়াজ আহমেদ,শৈলেন মালাকার, প্রদীপ রঞ্জন কর, শুভ্রাংশু দেব, আইনজীবী সহদেব দাশ, আইনজীবী আলী রেজা উসমানী, আইনজীবী আব্দুল হাই লস্কর, আইনজীবী আলমগীর, চন্দন মজুমদার, নিবাস দাশ,জিলী চৌধুরী ,
সি.আর.পি.সি’র সচিব প্রধান সাধন পুরকায়স্থ প্রমুখ।
সভায় দীর্ঘ আলোচনার পর নিম্নলিখিত প্রস্তাবগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ------
১) নাগরিকপঞ্জী বাস্তবায়নের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২) সংশোধিত নাগরিকত্ব আইনে (CAA) সংশোধন এনে জুড়ে দেওয়া শর্তগুলি প্রত্যাহার করার দাবী জানানো হয়।
৩) ভোটার তালিকা সংশোধনের নামে ভারতীয় নাগরিক সংখ্যালঘুদের হয়রানি বন্ধ করা।
৪) সরকারী জমি থেকে উচ্ছেদ হওয়া লোকদের মানবিক কারনেও সরকারী নীতি অনুযায়ী পুনর্বাসন দেওয়া।
৫) বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও প্রগতিশীল মানুষদের র্পুড়িয়ে হত্যা, খুন, ধর্ষণ,লুটপাট, ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ ইত্যাদির বিরুদ্ধে গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে স্মারকলিপি প্রদান করা ।
প্রেরক-----
সাধন পুরকায়স্থ
সচিব প্রধান, সি.আর.পি.সি
আসাম
Comments
Post a Comment