জ জান গ্রামের রাস্তা সংস্কারের দাবি

দাবি মেটে না 

সঞ্জয় কুমার মিশ্র ,কান্দি জেল রোড

মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বর্ধিষ্ণু এক গ্ৰাম জজান, হাজার পাঁচেক লোকের বসবাস। কয়েকদিন আগে জজানের মা সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে গেলে জজান গ্ৰামের অনেক পরিবর্তন নজরে এল। এখানকার অনেক রাস্তা ঢালাই হয়েছে, তবু গ্ৰামের পশ্চিমপাড়া একটি বহু প্রাচীন সংযোগকারী রাস্তা বর্তমানে একেবারে চলাচলের অযোগ্য হয়ে বিলুপ্তপ্রায় হয়ে যেতে বসেছে। শোনা গেল, রাস্তাটি সাধারণ মানুষের একটি ধর্মীয় উৎসব উদযাপনের ক্ষেত্রে চরম অন্তরায় হয়ে উঠছে কারণ চৈত্রসংক্রান্তি সময় অসংখ্য ভক্তের সমাগমে গ্ৰাম্য দেবী সর্বমঙ্গলা মাতা ঠাকুরানির গভীর রাতে গ্ৰাম প্রদক্ষিণের অনুষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে জৌলুসহীন হয়ে গিয়েছে শুধু ঐরাস্তা বেহাল হওয়ার জন্য। আবালবৃদ্ধবনিতা বহু কষ্টে ঐ রাস্তাটি শোভাযাত্রার আলো ছাড়াই দেবী-সহ অন্ধকারে অতিক্রম করতে বাধ্য হয়। ঐ ৩০০ মিটার রাস্তার একান্ত সংস্কার প্রয়োজন। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে এলেও কাজ হয়নি।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর