মুছে যাবে ইরান? হুংকার ট্রামপের

মুছে যাবে ইরান, হুঙ্কার ট্রাম্পের 

ইরান সরকার তাঁকে প্রাণে মেরে ফেলতে পারে, এমন আশঙ্কার কথা জানালেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর উপরে হামলার চেষ্টা হলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। গত কাল একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফের ইরান নিয়ে সুর ছড়িয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, তাঁর সামরিক উপদেষ্টাদের স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে- তাঁর উপরে কোনও ধরনের হামলা হলে আমেরিকার পাল্টা হামলায় ইরানের আর কোনও কিছু অবশিষ্ট যেন না থাকে।
    গত ডিসেম্বরের শেষ সপ্তাহে সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হলে উঠেছিল ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে রাজধানী তেহরান-সহ বিভিন্ন শহরে পথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী। কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করতে শুরু করে ইরান সরকার। খামেনেই সম্প্রতি নিজে স্বীকার করেছেন, সরকারি দমন-পীড়নে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যাও প্রচুর। খামেনেইয়ের বিরুদ্ধে দেশের মানুষকে উস্কানি দেওয়ার পিছনে আমেরিকা আর ইসরায়েল সরকারের হাত রয়েছে বলে জানিয়েছিল তেহরান। তার পর থেকেই আমেরিকার সঙ্গে বিরোধ ক্রমশ চওড়া হচ্ছে ইরানের। সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছিলেন, খামেনেইয়ের উপরে আমেরিকা কোনও ধরনের হামলার চেষ্টা করলে তার ফল ভাল হবে না। সম্প্রতি একই সুরে আমেরিকাকে হুমকি দেন ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র আবোলফাজল শেকারচি। তিনিও এক সাক্ষাৎকারে বলেছেন, "আমেরিকা খুব ভাল করে জানে, আমাদের নেতার দিকে কোনও আগ্ৰাসনের হাত এগিয়ে এলে আমরা শুধু সেই হাত কেটে ফেলব না, ওদের গোটা দুনিয়ায় আগুন ধরিয়ে দেব।"

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর