ভারতের কন্ঠস্বর ব্রিটেনে মার্কা টালি প্রয়াত
'ভারতের কন্ঠস্বর' মার্ক টালি প্রয়াত
বিবিসি রেডিয়োর দৌলতে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল তাঁর কন্ঠস্বর। তবে তিনি পরিচিত ছিলেন 'ভয়েস অব ইন্ডিয়া' অর্থাৎ ভারতের কন্ঠস্বর হিসেবে। নব্বই বছর হয়েছেন সেই প্রবীণ ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি। ব্রিটেনের সংবাদ সংস্থা বিবিসি-র দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ভারতে থেকে কাজ করেছেন টালি। এক সময়ে এ দেশেই পাকাপাকি ভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক জন বিদেশি নাগরিক হিসেবে ভারতে সরকারের কাছ থেকে পদ্মশ্রী আর পদ্মভূষণের মতো পুরস্কার পেয়েছিলেন। আর ব্রিটিশ সরকার তাঁকে দিয়েছিল নাইট খেতাব। যা পেয়ে টালি বলেছিলেন, "এই পুরস্কার আসলে ভারতের প্রতি সম্মান।"
Comments
Post a Comment