আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রকাশ পাবে ২১ জানুয়ারি উন্মোচন
নয়া ঠাহর , শিলচর সংবাদদাতা
১৯ ৯৪ সালের ২১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পিভি, নরসিংহ রাবের হাত ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘ ৩১ বছরে বিশ্ববিদ্যালয়ের কোনও ইতিহাস প্রকাশিত হয়নি। আমি কঠোর পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের ইতিহাস লিপিবদ্ধ করেছি। এই পুস্তকটি আগামী ২১ জানুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। উন্মোচন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। পৌরোহিত্য করবেন তৈমুর রাজা চৌধুরী। উপস্থিত থাকবেন জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর , আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় ও অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে আপনার উজ্জ্বল উপস্থিতি কামনা করছি।
ইতি -
বিকাশ চক্রবর্তী
স্থান: ইলোরা হেরিটেজ হল
ক্লাব রোড, শিলচর
সময়: বিকেল ৪-৩০ মিনিট
Comments
Post a Comment