মুর্শিদাবাদ জেলার জজানে এক ঢিলে দুই পাখি মা সর্ব মঙ্গলা ,মা সরস্বতী
জজানে বাগ্দেবীর আরাধনা :- সঞ্জয় কুমার মিশ্র
কান্দি শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ভরতপুর থানার অন্তর্গত জজান গ্রামের সরস্বতী পুজো সত্যিই দেখার মতো । এই গ্রামের সরস্বতী পুজো যেন সারোদৎসব নয় বসন্তের শারোদৎসব । এই গ্রামে হাজার পাঁচেক লোকের বাস । এখানে অন্ততঃ গোটা বিশেক পুজো বিগ বাজেটের এবং সুন্দর, সুন্দর থীমের হয়ে থাকে । এই সরস্বতী পুজো কে কেন্দ্র করে জাতি বর্ণ নির্বিশেষে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা মাতোয়ারা হয়ে ওঠে । পুজোর আগের দিন থেকে ভি আই পি দের দিয়ে ঘটা করে পুজোর উদ্বোধন, বিভিন্ন ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন কাড়ে । বহূ দূর-দুরান্তের গ্রাম থেকে এমনকি কান্দি শহর থেকেও এই পুজোর ব্যবস্থাপনা দেখতে রাস্তায় মানুষের ঢল নামে । প্রায় এক ,দেড় কিলোমিটার রাস্তায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন মন্ডপের প্রতিমা দর্শন করতে পারা যায় । ঠিক তখনই মনে হয় এ যেন বসন্তকালে শারদোৎসব। এই উৎসব কে কেন্দ্র করে গ্রামে মেলাও বসে । জজানে স্বরস্বতী পূজো দেখতে এসে সকলে গ্রাম্য দেবী মা সর্বমঙ্গলা কেও দর্শন করে যান ।
Comments
Post a Comment