আজ এই প্রথম রবিবার অর্থ মন্ত্রী নির্মলা সিতারামন বাজেট পেশ
অমল গুপ্ত ,১ ফেব্রুয়ারি , রবিবার ,কলকাতা : দেশে এই সর্বপ্রথম রবিবার ১ ফেব্রুয়ারি ভরা পূর্ণিমা তে অর্থ মন্ত্রী নির্মলা সীতা রামন ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট পেশ করেন।স্বাধীন ভারত এ আজ প্রথম বাজেট ছাড়াও রবিবার শেয়ার বাজার খোলা রাখা হয়েছে। অর্থ মন্ত্রী নবম বার পেশ করবেন এই মধ্যে বাণিজ্যিক গ্যাস এর দাম প্রায় ,৫০ টাকা বৃদ্ধির খবর এসেছে। আজ সোনার দাম ১০ গ্রামে ৯ হাজার টাকা কমেছে। রূপার দাম কমলো কেজি প্রতি ১৭ হাজার টাকা। বেলা এগারটা সময় অর্থ মন্ত্রী নির্মলা সীতারারমন ২৬-২৭ অর্থ বর্ষ বাজেট পেশ করেন। মাঘি পূর্ণিমাতে বাজেট পেশ। দেশের অর্থনীতিতে স্থিতি এসেছে ।অনেক কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদন বেড়েছে।সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে।বিনিয়োগ টানার লক্ষ্যে কাজ করছে। ভারতীয় অর্থনীতি ৭ শতাংশ বেড়েছে।দরিদ্র দূরীকরণে কাজ করছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হয়েছে। ঔষধ শিল্প তে গবেষণা অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বায়ু ফার্মা এগিয়ে নিতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, ৩৫০ টি ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে।বস্ত্র শিল্প তে বিশেষ নজর , মেগা টেক্সটাইল পার্ক, যুব সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের এ দিকে লক্ষ্য রেখে এবারে বাজেট। এ আই প্রযুক্তি কে ব্যবহার , সেমি কন্ডাকটর প্রকল্প কে এগিয়ে নিতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ। চারটি রাজ্যের খানি করিডোর , উড়িষ্যা, ছত্রিশ গড় ,কেরলে মাইনিং করিডোর,২২ টি নতুন জলপথ , ডানকুনি থেকে সুরাত কার্গো ফ্রেট করিডোর , ছোট শহর। পরিকাঠামো উন্নয়নে ৫ হাজার কোটি , পাড়া দ্বীপ থেকে কলিঙ্গা নগর আর একটি ফ্রেত করিডোর , ক্ষুদ্র শিল্প তে ১০ হাজার কোটি , বারাণসী হায়দরাবাদ হাইস্পিড রেল করিডোর , ৫ টি মেডিক্যাল টুরি জ্যম হাব নির্মাণ। যোগ প্রসারে বরাদ্দ,জামনগর সনাতন ঔষধ তৈরির ফার্ম, কন্টেনার তৈরির জন্যে ১০ হাজার কোটি,৫ টি বৃহৎ শহর। প্রতি জেলাতে মহিলা হোস্টেল,
দিল্লী ,বেনারসি , শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর , প্রবীণদের মেডিক্যাল সুবিধা বৃদ্ধি, অন্ধ্রপ্রদেশ বার্ড ওয়াচিং ব্যবস্থা, উত্তরা খন্ড, হিমাচল, কাশ্মীরে মাউন্টেইন ট্রেন, মহাকাশে চারটি টেলিস্কোপ কেন্দ্র , চন্দন কাঠ ,আখরট। বাদাম পাইন কাঠ উৎপাদনে জোর, অরুণাচল প্রদেশের বৌদ্ধ ধর্ম প্রচারে ব্যবস্থা , মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ গ্রাম প্রকল্প ঘোষণা, মহিলা ব্যবসায়ীদের জন্যে লাখ পতি দিদি প্রকল্প , ডায়াবেটিস ক্যান্সার রোগ প্রতিরোধে বিশেষ প্রকল্প , উত্তরপূর্ব অঞ্চল ১এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। ৫ টি মেডিক্যাল পর্যটন হাব , তেজপুরে মেন্টাল ট্রামা সেন্টার ,৩১ জুলাই আয়কর জমা দেওয়ার শেষ তারিখ, বিদেশ সফর সস্তা হবে। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর ,বিদেশে পড়াশুনায় খরচ কমবে।আয়কর ফাঁকি তে জেলের বদলে মোটা অংকের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই হবে। ছোট খাট কর ফাঁকির জন্যে জেল যেতে হবে না জরিমানা দিলেই হবে। ক্যান্সার ব্লাড সুগারে সহ ১৭ টি ঔষধের দাম কমবে।দাম কমবে ডায়াবেটিস ঔষধের। দাম কমবে মোবাইল ফোন সোলার পাওয়ার সামগ্রীর দাম কমবে। জুতো ব্যাটারির দাম কমবে। আয় কর কাঠামো একই থাকবে।
Comments
Post a Comment