ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো কে হাতকড়া পড়িয়ে জিজ্ঞাসা বাদ চলছে বিশ্বজুড়ে প্রতিবাদ

অমল গুপ্ত ,গুয়াহাটি - কলকাতা ৫ জানুয়ারি: কোলকাতা: বিশ্বের বৃহত্তম তেল ভান্ডারের মালিক  প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরো কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে  বন্দী করে নিয়ে যায়।তার পত্নীকে ও আটক করা হয়েছে।দুজনকে হাতকড়া পড়িয়ে জিজ্ঞাসা বাদ করছে। উত্তর   কোরিয়া ট্রাম্প কে হুমকি দিয়ে বলেছে  মাদুরো তাঁর বন্ধু।সেই দেশকে
 আক্রমণ করলে তৃতীয়  বিশ্ব  যুদ্ধ জন্যে প্রস্তুত থাকুন। উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জুন আমেরিকার উপর আক্রমণের হুমকি দিয়েছেন। কলকাতা সহ দেশের বামপন্থী  দলগুলি প্রতিবাদে পথে নেমেছে। প্রতিবেশী দেশ  বাংলদেশে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া  হলেও পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলি বিশ্বয়কারভাবে চুপ ছিল। এবার সরব।

উদ্বেগ আছে, নিন্দা নেই দিল্লির ভেনেজুয়েলা-বার্তায়

 ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হরণের ঘটনায় রবিবার উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি। কিন্তু আমেরিকার সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক স্তরে যে নিন্দার রোল উঠেছে, তার থেকে সামান্য আগেই থেকে গেল তারা। ভেনেজুয়েলার ঘটনাবলী নিয়ে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল যে বিবৃতিটি দিয়েছেন, তাতে আমেরিকা অথবা প্রেসিডেন্ট ডো বিবৃতি দিয়ে নাল্ড ট্রাম্পের নামোচ্চারণও করা হয়নি। তাদের হামলার নিন্দাও নয়। (সুত্র এবিপি আনন্দ) মাদকপাচার, দুর্নীতি ,চুরি করে তেল বিক্রি ইত্যাদি অভিযোগ করেছে আমেরিকা।নিউ ইয়র্ক সিটিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। চীন  কড়া  বিবৃতি দিয়ে অবিলম্বে প্রেসিডেন্ট কে ছাড়ার দাবি জানিয়েছে। আবার আমেরিকা ভারতকে হুমকি দিয়ে  বলেছে ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করলে আমেরিকা আরো শুল্ক  চাপাবে। প্রসঙ্গত ভেনেজুয়েলা শুধু  ভূগর্ভ  প্রচুর   খনিজ তেল নয় মাটির নিচে টন টন সোনা আছে।সেই লোভেই আমেরিকা   ভেনে জু যে লা কে আক্রমণ করেছে। প্রেসিডেন্ট মাদুরো বামপন্থী আর্দশে বিশ্বাসী হলেও নিয়মিত গিজ্জা তে প্রার্থনা করতে যান বলে সংবাদ পত্রে প্রকাশ। আমেরিকা ভয় পাচ্ছে নিউইয়র্ক কে কাঁপিয়মাদুরো  সমর্থক জনতা বিক্ষোভ প্রদর্শন করছে এক সাধারণ বাস চালক থেকে ট্রেড ইউনিয়ন নেতা সেই থাকে তার উত্থান। কলকাতার পর ঢাকাতে ও ট্রাম্প বিরোধী  প্রতিবাদী  মিছিল বেরিয়েছে। মাদুরো  
 একবার ভারতে এসেছিলেন। তার মা সাইবাবার ভক্ত ছিলেন বলে     সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে। প্রেসিডেন্ট এর সঙ্গে ফার্স্ট লেডি পত্নীকে ও হাতকড়া পড়িয়ে বন্দী করা হয়। ভাইস প্রেসিডেন্ট ডেলসি প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেই আমেরিকা কে হুশিয়ারি দিয়েছেন। পশ্চিমবঙ্গে   এস ইউ আই, , সি পিএম  , সি পি আই  ইত্যাদি বামপন্থী দল পরিবাদে সামিল হয়েছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর