বাংলদেশে আক্রান্ত হিন্দু ব্যবসায়ী খোকন দাস
বাংলাদেশে আক্রান্ত এ বার হিন্দু ব্যবসায়ী
বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনও মিলিয়ে যায়নি। বর্ষশেষের রাতে শরিয়তপুরে আবারও আক্রান্ত হলেন এক হিন্দু ব্যবসায়ী। কুপিয়ে জখম করার পরে তাঁকেও পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। গুরুতর আহত খোকন দাস এখন ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।
দীপু দাসের ক্ষেত্রে পেশাগত রেষারেষিকে ধর্মীয় রং দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শরিয়তপুরের ঘটনায় এখনও তেমন কোনও ইঙ্গিত সরাসরি নেই। এটিকে ডাকাতির ঘটনা বলেই মনে করা হচ্ছে এখনও শরিয়তপুরের ডামুড্যার কেউরভাঙা বাজারের কাছে ঘটনাটি ঘটে। দিপু দাসের পর অমৃত নামে এক কারখানার কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
Comments
Post a Comment