অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুইজারল্যান্ডে বিশ্ব মঞ্চে ভাষণ দিয়ে অসমের কথা বললেন
অমল গুপ্ত ,২২ জানুয়ারি ,কলকাতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশ্ব মঞ্চে ভাষণ দিয়ে ইউরোপ এবং ভারতের এমনকি অসমের আর্থিক পরিস্থিতি নিয়ে জোরালো বক্তব্য রাখেন।বলেন ভারতের অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যৎ আছে অর্থনীতি জিডিপি ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব নেতাদের পাশে দাঁড়িয়ে ভারতের উন্নয়নের কথা বলেন ছোট্ট এক অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অসমে শিল্প বিনিয়োগ করার আহবান জানান।বলেন গত শিল্প বিনিয়োগ মেলায় অসমে পাঁচ লাখ কোটি টাকার মৌ চুক্তি হয়েছিল তার মধ্যে তুনলাখ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। তিনি অসমে পর্যটন ক্ষেত্রে বিকাশের রাস্তা উজ্জ্বল ভবিষ্যত বলে জানান। টাটা গোষ্ঠীর উদ্যেগে অসমে সেমি কন্ডাকটর প্রজেক্ট নিয়েও বলেন।
Comments
Post a Comment