কান্দি সহ অন্যান্য বিধানসভা কেন্দ্রে অপুর্ব সরকার, জয়দেব ঘটক ও অন্যান্যরা উন্নয়ন কমিটি গঠন করলেন

কমিটি গঠন 

 উন্নয়নের সংলাপ কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার ওই কর্মসূচির কমিটি ঘোষণা করেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার। ওই সাংগঠনিক জেলার মধ্যে ১৩টি বিধানসভা কেন্দ্রের মোট ৩৯টি কমিটি গঠন করে নাম ঘোষণা করেন অপূর্ব। তিনি বলেন, "প্রত্যেক বিধানসভা কেন্দ্রে তিনটি করে কমিটি গঠন হয়েছে। দলের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সমিতির সভাপতি, পুরপ্রধান, সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে দলের নেতা-কর্মীরা মিলে কাজ করবেন।" কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার ,কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক প্রমুখ  জেলার ১৩ টি বিধানসভার মধ্যে ৩৯ টি উন্নয়ন কমিটি গঠন করে দিয়েছে।  আগামী বিধানসভা নির্বাচনের আগে কান্দি  মহ কুমার সার্বিক উন্নয়ন  ত্বরান্বিত হবে। অপূর্ব সরকার  মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিবস উদযাপন উপলক্ষে কান্দি বাসীর উন্নয়ন নিয়ে কথা বলেন। প্রসঙ্গত কান্দির বিধায়ক অপূর্ব সরকারের ও জন্ম দিন পালন করা হয়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর