পূর্ব কলকাতা আর্ন্তজাতিক স্বীকৃতিপ্রাপ্ত" রামসার সাইট" সংরক্ষিত জলাশয়
অমল গুপ্ত ,৩০ জানুয়ারি,কান্দি জেল রোড,মুর্শিদাবাদ: ইরানের পরিবেশ মাপকাঠি অনুযায়ী সংরক্ষিত জলাশয় হিসাবে পূর্ব কলকাতা স্বীকৃতি পেয়েছে।সেই জলাশয় ভরাট করে কলকাতায় হাজার হাজার পাকা বাড়ি কারখানা গড়ে তোলা হয়েছে বে আইনি ভাবে। পূর্ব কলকাতার শাসক বা প্রশাসক কি সংরক্ষিত জলাশয়ে এর সংজ্ঞা জানেন ? কলকাতায় জল অপচয় জল সংরক্ষণ নিয়ে ,পরিবেশ সংরক্ষণ নিয়ে সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ হয়। কলকাতার নিউ টিউন , নজিরাবাদ ,আনন্দপুর যেখানে বেআইনি কারখানা তে পুড়ে পুড়ে মানুষ মারা গেলেন। কোনো বিচার হল না হবে ও না। ইতিমধ্য রাজনীতি শুরু হয়ে গেছে। যেখানেই বাঙালি সেখানেই দুর্নীতি অবক্ষয় চূড়ান্ত। হাজার মৃতদেহ বেরোলে ও মেরুদণ্ডহীন বাঙালি ঠিক ম্যানেজ করে নেবে। তথাকথিত সাংবাদিকদের কলমে আর এই সব বাসি খবর গুরুত্ব পায় না। । বিশ্বে জলাভূমি সংরক্ষণে আর্ন্তজাতিক কমিটির মেম্বার ভারত ,ভারতের ৯৬ টি জলাভূমি চিহ্নিত করেছে। ইরানের রামসার কমিটি পূর্ব কলকাতার জলাভূমি কে সংরক্ষিত সাইট হিসাবে চিহ্নিত করেছে ১০৭১ সালে ।আজ অধিকাংশ জলাভূমি ভরাট করে ভবন তৈরি হয়েছে। এই জমিতে কারখানা নির্মাণ করা হয়েছে। এপর্যন্ত ২৭ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে।মৃতের সংখ্যা আরো বাড়বে।বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী অভিযোগ করেন মৃত সবাই হিন্দু জগোষ্টির বলে মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী চুপ করে আছেন। গুরুত্ব দিচ্ছেন না।
Comments
Post a Comment