বাবরি নামে আপত্তি কার্তিক মহারাজের
আপত্তি 'বাররি' নামে: কার্তিক মহারাজ
'বারবি' নামে তাঁদের আপত্তি। কিন্তু, মন্দির-মসজিদ তৈরি হওয়ার কোনও আপত্তি নেই বলে আরও এক বার জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার দায়িত্ব থাকা স্বামী প্রদীপ্তনন্দ বা কার্তিক মহারাজ। প্রসঙ্গত, মুর্শিদাবাদের এই বেলডাঙাতেই 'বাবরি মসজিদ' তৈরি করাচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে বিলম্বিত বিধায়ক হুমায়ূন কবীর।
শুক্রবার বীরভূমের নলহাটির ২ ব্লকের প্রসাদপুর গ্ৰামের মাঠে হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। এ ছাড়াও গীতা আরতি, বৃক্ষরোপণ, প্রসাদ বিতরণ ছিল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "মন্দির হবে, মসজিদ হবে, কোনও আপত্তি নেই। আমাদের আপত্তি ছিল বাবরি নামটা নিয়ে। স্বাধীনতার পরে কত মসজিদ, মন্দির হচ্ছে আপত্তি নেই। আপত্তি ওই বাবরি নিয়ে। কারণ, ওই নাম নিয়েই এত আন্দোলন, সংগ্ৰাম, লড়াই হয়েছে।" গীতাপাঠের উদ্যোক্তাদের অন্যতম ঝলক মণ্ডল বলেন, "কলকাতা ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠান সফল হয়েছে।
Comments
Post a Comment