কান্দি বাসীর উজ্জ্বল ব্যতিক্রম,দুই গ্রন্থ "কান্দি" ,দুই সম্পদ
অমল গুপ্ত ,৩০ জানুয়ারি ,কান্দি জেল রোড, মুর্শিদাবাদ: সাংবাদিকতার পেশা জন্ম ভিটা থেকে ছিটকে পড়েছিলাম সুদূর মা কামাখ্যা র দেশ গুয়াহাটি অসম এ। চার দশক পর ফিরে এসে দেখলাম কিছুই হারাইনি।।আমার জন্মভিটা কান্দি আজ অনেক কিছু পেয়েছে,হ্যাঁ অনেক কিছু।কান্দির মত যোগাযোগ বিচ্ছিন্ন ছোট্ট শহরে বই মেলা যে এত,প্রাণবন্ত এত সজীব হতে পারে জানা ছিল না। আজ মোবাইল সব কিছু কেড়ে নিয়েছে কিন্তু দেখলাম কান্দিকে হাতের মুঠোয় ধরতে পারেনি । মোবাইল আবিষ্কর্তা মার্টিন কুপার জীবনের শেষ প্রান্তে পৌঁছিয়ে আপসোস করছেন। বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছেন আজ ৮ থেকে ৮০ হাতে মোবাইল যুব প্রজন্ম ধ্বংস হয়ে গেল। । কলকাতা আর্ন্তজাতিক বই মেলার সঙ্গে আমার জন্মভিটা কান্দির বই মেলা তুলনা না হলেও বইকে ঘিরে উন্মাদনা উচ্ছ্বাস নজর কেড়েছে। কান্দি পুরসভা এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যেগে অনুষ্ঠিত কান্দি বইমেলা তে লাখ লাখ টাকার বই বিক্রি হচ্ছে। ভাবতে পারতাম না ।কান্দির পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ,বিধায়ক অপুর্ব সরকার ওরফে ডেভিড কে ধন্যবাদ দিতেই হবে তাদের উদ্যোগে এই বই উৎসব ,বইকে ঘিরে উন্মাদনা এত উচ্ছ্বাস। এবার কান্দি বইমেলার সম্পদ উজ্জ্বল ব্যতিক্রম " কান্দি ' কান্দির প্রাচীন জনপদ। কবি সাহিত্যিক দেবদাস রজক ও,কৌশিক বড়াল সম্পাদিত কান্দিএক প্রাচীন জনপদ বইটি ইতিম্যেই কয়েকশ কপি বিক্রি হয়ে গেছে ।জনপ্রিয়তা চূড়ান্ত । বছর খানেক আগে সাহিত্য গবেষক প্রণব আচার্য সম্পাদিত" কান্দি নামা " কান্দির আর্থ সামাজিক কৃষ্টি সংস্কৃতি নানা ছবি ধরা পড়লেও তৃণমূল পর্যায়ে পৌঁছুতে পারেনি, অত্যধিক মূল্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। কিন্তু সাহিত্যিক দেবদাস রজক সম্পাদিত কান্দি র পাঠকের সামথ্যের কথা চিন্তা করে বইটির দাম নির্ধারণ করেছেন। তাই সহজেই আমজনতার হাতে পৌঁছেছে। বই দুটি কান্দির মন্দির ,মসজিদ, আর্থ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নানা ইতিহাস তুলে ধরার চেষ্টা হয়েছে। কান্দি বাসীর সম্পদ বলা যেতে পারে। আমার চার দশকের সাংবাদিক জীবনে উজ্জ্বল ব্যতিক্রম । । গতকাল কান্দি বইমেলা তে কৌশিক বড়াল ও দেবদাস রজক সম্পাদিত সাহিত্য পত্রিকা "বারান্দা " ,যূথিকা ত্রিবেদী পাঠক ,ও ঝর্না রায়ের কাব্যগ্রন্থ দুটি উন্মোচন করা হয়। শুধু গ্রন্থ উন্মোচনে এত আগ্রহ আগে দেখেনি। গত ২৬ জানুয়ারি কান্দি বইমেলা উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক। একদিন সময় বাড়ানো হয়েছে বলে চেয়ারম্যান জয়দেব ঘটক জানান। গতকাল পর্যন্ত ৮,৯ লাখ টাকার বই বিক্রি হয়েছে।
প্রতিদিন কান্দি মহকুমা বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রী আপামর পাঠক সমাজের ভিড় জমাচ্ছে। কচিকাঁচা দের সাংস্কৃতিক অনুষ্ঠান মন কেড়েছে।।কান্দি শহরে কবি সাংবাদিক লেখকদের সব বই কান্দি বইমেলার লিটল ম্যাগাজিন স্টলে পাওয়া যাচ্ছে।অসমের সাংবাদিক অমল গুপ্ত র কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত" জলে জঙ্গলের আত্মকথা" এবং সাংবাদিক অমল গুপ্ত সম্পাদিত নয়া ঠাহর পাওয়া যাচ্ছে। গুয়াহাটি থেকে প্রকাশিত "নয়া ঠাহর" সঙ্গে নিউজ পোর্টাল নয়া ঠাহর ২০ বছরের বেশি সময় থেকে চলছে। এই লিটল ম্যাগাজিন স্টলে কান্দির সম্পদ দুই গ্রন্থ কান্দি নামা এবং কান্দি এক প্রাচীন জনপদ গ্রন্থ দুটি পাওয়া যাচ্ছে।
Comments
Post a Comment