বাংলদেশে হিন্দু নির্যাতন চলছেই , মুসলিমরা খুশি
৫০০ টাকার জন্য! তরুণের রহস্যমৃত্যু বাংলাদেশে
এক তরুণের রহস্যমৃত্যুতে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ আবার উঠল বাংলাদেশে। জয় মহাপাত্র নামে ওই তরুণের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তাঁকে মারধর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ করেছে পরিবার। আবার অপমান আত্মঘাতী হওয়ার তত্ত্বও সামনে আসছে। এই আবহে আজ ৩২ জন বাংলাদেশি বিশিষ্ট নাগরিক বিবৃতিতে বলেছেন, সংখ্যালঘুদের ওপর হিংসায় দায়ীদের বিচারে বার বার ব্যর্থ হচ্ছে সরকার।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ভাঙাডহর গ্ৰামের জয় পাশের বুরহানপুর গ্ৰামের আমিরুল ইসলামের মুদির দোকান থেকে সাড়ে পাঁচ হাজার টাকার একটি মোবাইল ফোন কিনেছিলেন। ঠিক ছিল, নগদে দু'হাজার টাকা দেবেন। বাকিটা সপ্তাহে ৫০০ টাকা করে শোধ করবেন। পরিবার সূত্রে খবর, জয় বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুলের দোকান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
Comments
Post a Comment