বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৪২

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৪২ 

সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। গত কয়েক বছরে বেশ কয়েক বার ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকার। কিন্তু এ বারে রাজধানী তেহরানের সীমা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আচঁ। রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এ দিন ইসফাহান শহরে দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং ভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহরে বান্দার আব্বাসের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। বিদ্রোহ দমনে খামতি রাখছে না সরকারও। এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে অন্তত ৪২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর মধ্যে বাচ্চাও রয়েছে। ২২৭০ জনেরও বেশি  বিক্ষোভকারীকে গ্ৰেফতার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগীলি জানিয়েছে, এই সংখ্যা আরও অনেক বাড়বে এবং সরকার সেই তথ্য কিছুতেই বাইরে আসতে দেবে না।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর