কান্দি মহকুমা বই মেলা শুরু হল
অমল গুপ্ত ,২৬ জানুয়ারি ,কলকাতা: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা বই মেলা আজ শুরু হল। কান্দি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত এই বইমেলা তে বিশিষ্ট কবিরাজ দিলীপ সেনগুপ্ত স্মৃতিতে তোরণ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে জেলার বিশিষ্ট সাহিত্যিক মুস্তাফা সিরাজ এবং বিজ্ঞানী বিকাশ সিংহ র প্রতিকৃতি রেখে সম্মান জানানো হয়েছে। কান্দি শহরে ঐতিহাসিক ময়দান হেলিফক্স ময়দানে প্রায় ৫০ টি বুক স্টাল নিয়ে বই মেলা উন্মোচন করা হয়। মুর্শিদাবাদ জেলা শাসক নীতিন সিঙ্গিনিয়া, পুলিশ সুপার কুমার সানি রাজ ,পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সরকার, বিধায়ক অপুর্ব সরকার ,কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক , কান্দি থানার পুলিশ অফিসার মৃণাল সিংহ , প্রমুখ মেলা উদ্বোধন করেন। গত বইমেলাতে ২৩ লাখ টাকার বেশি বই বিক্রি হয়েছিল।এবার বেশি হবে আশা করছেন বই প্রেমীরা পাঁচথুপি নিত্যাজ্ঞন গোষ্ঠী শিশু শিল্পীদের অনবদ্য অনুষ্ঠান নজর কেড়েছে।
Comments
Post a Comment