ইরানে র বিরুদ্ধে কাজ করছে আমেরিকা ইজরায়েল
খামেনেইয়ের মৃত্যু হোক ', স্লোগান ইরানে
জল মাপছে আমেরিকা। ইরান-পরিস্তিতি নিয়ে এমনই ইঙ্গিত দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে তো দিচ্ছেনই না, বরং ইরান যদি হামলা চালায়, তা হলে তার পরিণতি যে চরম হবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, "আমরা যে আঘাত হানব, তার অতীতে কখনও দেখেনি ওরা।
বিক্ষোভকারীদের এখন সরাসরি 'জঙ্গি' বলেই উল্লেখ করছে ইরান সরকার। এক দিকে তারা বলছে, সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ শুনে দেখবে তারা। উল্টো দিকে তারা মানুষকে হুমকি দিচ্ছে, 'বিক্ষোভকারী ও জঙ্গিদের থেকে দূরে থাকুন।" ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ দিন বলেন, অশান্তি সৃষ্টি করে ইরানে অচলাবস্থা তৈরির চেষ্টা করছে আমেরিকা ও ইজরায়েল।
Comments
Post a Comment