বাংলাদেশে অগ্নি দগ্ধ করে হিন্দু যুবক খুন
বাংলাদেশে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
আবারও হত্যাকাণ্ড বাংলাদেশে। নরসিংদীতে চঞ্চলচন্দ্র ভৌমিক নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার রাত তিনটের পর খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি মেরামতের দোকানে তাঁর লাশ পাওয়া যায়। নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্ৰামের খোকনচন্দ্র ভৌমিকের ছেলে। তিনি মসজিদ মার্কেটের ওই দোকানেরই কর্মচারী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে দোকানের ভিতরে ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্ত দোকানের শাটারের নীচে আগুন লাগিয়ে দেয়। ভিতরে পেট্রল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আটকা পড়ে চঞ্চল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, এটা কোনও সাধারণ দুর্ঘটনা নয়, চঞ্চলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
Comments
Post a Comment