নাজিরাবাদের আনন্দপুর ২১ টি দেহাংশ পাওয়া গেছে,আরো বাড়বে

উদ্ধার ২১টি দেহাংশ, মৃত কত স্পষ্ট হিসাব নেই এখনও 

অগ্নিকাণ্ডের তিন দিন কেটে গিয়েছে। নিভে গিয়েছে আগুনও। তবে নাজিরাবাদের জোড়া গুদামের আগুনে মোট কত জন মারা গিয়েছেন, তা বুধবার রাতেও নিশ্চিত করে বলতে পারেনি প্রশাসন। তবে এ দিন ছাইয়ের গাদা থেকে আরও দেহাংশ পেয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার জানান, এ দিন সন্ধার হয়েছে। তবে পুলিশ সূত্রের খবর, সন্ধ্যার পর আরও পাঁচটি দেহাংশ মিলেছে। তবে এ দিন পর্যন্ত ময়নাতদন্তে ১৬টি দেহাংশ গিয়েছে। সন্ধ্যার পরে উদ্ধার হওয়া দেহাংশগুলি আজ, বৃহস্পতিবার ময়নাতদন্তে পাঠানো হতে পারে। কোনও দেহাংশেরই শনাক্তকরণ হয়নি। এ পর্যন্ত মোট ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি পুলিশের কাছে জমা পড়েছে। এ দিনই বারুইপুরের এসপি শুভেন্দ্র কুমার এবং অতিরিক্ত এসপি সৌম্যজিং বড়ুয়ার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর