বহরমপুরের সাহিত্য সভায় রাজ্যের ৩১ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন
সাহিত্য সভা : সংবাদিক সঞ্জয় কুমার মিশ্র
আমরা কজন নবীন-প্রবীণ সাহিত্য সেবীর উদ্যোগে গত ১৮ ই জানুয়ারি বহরমপুর সাংবাদিক সংঘের হল ঘরে বিদগ্ধ জনদের উপস্থিতি তে বাৎসরিক সাহিত্য পত্রিকা প্রকাশ, সাহিত্য আলোচনা এবং অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠলো সভাগৃহ । কান্দির ভূমিপুত্র পঁচাশি বছরের তরতাজা বরিষ্ঠ যুবক তথা অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মাননীয় বীরেশ্বর সরকার মহাশয় এক সর্বাঙ্গ সুন্দর সাহিত্য সভায় বাংলা ভাষায় অর্ঘ দিলেন। আলোচনার মূল বিষয় ছিল "আমার ভাষা বাংলা ভাষা"।
সারা রাজ্যের ৩১ জন কবি - সাহিত্যিক, বাচিক শিল্পীরা স্বরচিত গদ্য পদ্য সঙ্গীতের রংবেরঙের ডালি সাজিয়ে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলেন। এই সভায় অসমের সাংবাদিক অমল গুপ্ত তার জল জঙ্গল জীবনের কথা বলেন। সারা রাজ্যের বিশিষ্ট সব ব্যক্তি উপস্থিত ছিলেন ইন ট্যাক এর চেয়ারম্যান বালক নাথ ভট্টাচার্য্য মহাশয় বলেন মুর্শিদাবাদ জেলার কর্নসুবর্ণের উজ্জ্বল ইতিহাস তুলে ধরার জন্যে তারা কাজ করবে। সাহিত্য সভায় সভাপতি জয়দেব বিশ্বাস বাঙালির জাত্যাভিমান প্রসঙ্গে মূল্যবান বক্তব্য রাখেন। বিশিষ্ট সমাজসেবী তথা সাংস্কৃতি মনস্ক মাননীয় সঞ্জয় কুমার মিশ্র অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এবং প্রধান উদ্যোক্তা বীরেশ্বর সরকার মহাশয় কে বরাবরের মতো এবছর ও সক্রিয় সহযোগিতা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান কলেজের অধ্যক্ষ ডঃ রাজর্ষি মিত্র, বারাসতের বিশিষ্ট কবি, গল্পকার, সাংবাদিক মানস মুখোপাধ্যায় , হুগলির প্রভাস মজুমদার -সেঁজুতি মজুমদার শ্রুতি নাটক কর্ণ-কুন্তি সংবাদ পরিবেশন করেন, আবৃত্তি পরিবেশন করেন বহরমপুরের বিশিষ্ট বাচিক শিল্পী এবং কবিকথার কর্ণধার মাননীয়া নবনীতা পাত্র ওঝা মহাশয়া এবং উনার স্নেহধন্যা ছাত্রী মনসিজা চ্যাটার্জি। সবশেষে গীটার বাজিয়ে শোনান বীরেশ্বর বাবুর প্রিয় ছাত্র লালবাগের সুখেন্দু মন্ডল মহাশয় ।
Comments
Post a Comment