বহরমপুর শহরে সর্বাঙ্গ সুন্দর সাহিত্য সভায় বাংলা ভাষায় পুষ্পাঞ্জলি দিলেন বীরেশ্বর সরকার

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ১৯ জানুয়ারি,,মুর্শিদাবাদ: কান্দি জেল রোডের সবার প্রিয় পাঁচু দা ওরফে বীরেশ্বর সরকার এক সর্বাঙ্গ সুন্দর    সাহিত্য সভায় বাংলা ভাষায় অর্ঘ দিলেন। ট্যাগ লাইন ছিল "আমার ভাষা বাংলা ভাষা"।    বহরমপুর সাংবাদিক সংস্থার সভা গৃহে ১৮ জানুয়ারি রবিবার সারা রাজ্যের ৩১ জন কবি সাহিত্যিক    স্বরচিত গদ্য পদ্য সঙ্গীতের  রংবেরঙের ডালি সাজিয়ে উপহার দিলেন। এই সভায় অসমের সাংবাদিক অমল গুপ্ত তার জল জঙ্গল জীবনের  দুটি কথা বলেন।এই প্রসঙ্গে অসমের প্রাক্তন মন্ত্রী ডাক্তার অর্ধেন্দু কুমার দে  এক কবিতার দুটি লাইন তুলে ধরেন   ডাক্তার দে তার  মন্ত্রী জীবনে বিলাসী  জীবনের প্রসঙ্গ তুলে বলেছিলেন" আগে বড্ড গরীব থাকার সময় ছেঁড়া   কাঁথায়  শুয়ে লাখ টাকার  স্বপন দেখতাম এখন লাখ টাকার   গদিতে শুয়ে ছেঁড়া কাঁথাতার  জন্যে মন খারাপ করে ।"    সারা রাজ্যের বিশিষ্ট সব ব্যক্তি উপস্থিত ছিলেন ইন ট্যাক এর চেয়ারম্যান বালক নাথ ভট্টাচার্যে বলেন মুর্শিদাবাদ জেলার কর্নসুবর্ন উজ্জ্বল ইতিহাস  তুলে ধরার জন্যে  তারা কাজ করবে। সাহিত্য সভায় সভাপতি জয়দেব বিশ্বাস  বাঙালির জাত্যাভিমান প্রসঙ্গে মূল্যবান বক্তব্য রাখেন।  সাংবাদিক সঞ্জয় কুমার  মিশ্র     অনুষ্ঠান পরিচালনা  করে  প্রধান উদ্যোক্তা   বীরেশ্বর সরকাকে সহযোগিতা করেন।    জীবনের উপান্তে পৌঁছিয়ে ৮৫ বছর বয়সেও আমাদের সবার প্রিয় পাঁচু দা শেষ স্বপ্ন বিলি  করলেন  । তাঁর স্বপ্ন আগামী বছরে রবীন্দ্র সদনে ৪০০ দর্শকের উপস্থিতিতে সাহিত্য  সভা করবেন। তার শেষ স্বপ্ন বাস্তবায়নের  লক্ষ্যে আমাদের সার্বিক  সহযোগিতা থাকবে।পাঁচু দা শতবর্ষ পূরণ করুক এই আমাদের প্রার্থনা। পাঁচু দা  রবীন্দ্র সদনের একটি আসন খালি রাখবেন, ব্রহ্মপুত্র তীর থেকে এসে যথা সময়ে গঙ্গা পারে পৌঁছিয়ে যাবো।  ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর