পশ্চিমবঙ্গে মহিলা সাংবাদিকদের নিরাপত্তা নেই , সাংবাদিক সোমা মাইতি কে প্রাণে মারার চক্রান্ত

অমল গুপ্ত , কলকাতা ১৮ জানুয়ারি ,: পশ্চিমবঙ্গে মহিলা সাংবাদিকদেরও  নিরাপত্তা নেই।গতকাল মুর্শিদাবাদ  জেলার বেলডাঙ্গাতে  সোমা মাইতি নামে জি ২৪ ঘণ্টার এক  "করেসপন্ডেন্ট" কে আক্রমণ করা হয়।রাজ্যে পুলিশের সামনে  তার হাত পা ভেঙে দেওয়া হয়।  কোনো রকমে তিনি প্রানে বাঁচেন।পুলিশে সাহার্য্য  চাইলেও ।পুলিশ আসেনি। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী ,সেই রাজ্যে  মহিলা সাংবাদিকদের নিরাপত্তা নেই।বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল  মুখার্জী  গুরুতর আহত  সাংবাদিকের পাশে  গিয়ে খোঁজ খবর করেন।  মুর্শিদাবাদ জেলার একাংশ মুসলিম জেহাদি,দুষ্কৃতী  জেলার সাম্প্রদায়িক  সম্প্রতি বিনষ্ট করছে।পুলিশ সামনে থাকে দেখা ছাড়া কিছুই করছে না বলে অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। মহিলা সাংবাদিক  সোমা মাইতি কে আক্রমণের ঘটনা সারা রাজ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।নবান্ন থেকে  খোজ খবর শুরু হয়েছে।  এই আক্রমণের  লক্ষ্য মুর্শিদাবাদ জেলার এক বিশিষ্ট সাংবাদিক।যিনি জেলার সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশিষ্ট এই সাংবাদিকের আপন জন  সোমা মাইতি। রাজ্যজুড়ে  তীব্র প্রতিক্রিয়ার কথা  চিন্তা করে অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার জেহাদি চক্র জেলাকে বিচ্ছিন্ন করার এবন বাংলাদেশের সঙ্গে সামিল করার চক্রান্ত করছে বলে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী  আগেই অভিযোগ করেছেন। তার অভিযোগ মালদহ ,মুর্শিদাবাদ জেলার সঙ্গে  বাংলাদেশ কে সামিল করার চক্রান্ত শুরু হয়েছে। ভরতপুর প্রাক্তন বিধায়ক তো হুমকি দিয়ে রেখেছেন মুর্শিদাবাদ জেলার  ৩০  শতাংশ হিন্দুকে    কেটে   নদীতে ভাসিয়ে দেওয়ার হবে। এই আপত্তিকর মন্তব্যের পরেও  বিধায়ক কে কোনো শাস্তি দেওয়া হয়নি। সেই বিধায়ক এখন  জেলায় মসজিদ গড়ার  জন্যে উঠেপড়ে লেগেছে।    গনতন্ত্রের প্রহরী সাংবাদিকদের উপর অত্যাচার   রাজ্যের অশনি সংকেত। বলা যেতে পারে।  
   বেলডাঙাতে  দুষ্কৃতীরা  মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে মারধর করে সঙ্গে অন্য রঞ্জিত  মাহাতো নামে এক  চিত্র সাংবাদিক কে মারা হয়। ছিলেন।বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুুরী  সাংবাদিক সোমা মাইতি র উপরে আক্রমণের নিন্দা করে অবিলম্বে অপরাধীকে কে গ্রেফতার করার দাবি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গার ঘটনার নিন্দা করে বলেছেন" মবের" মধ্যে যাবেন না। সাংবাদিকদের  ভিড়ের মধ্যে না যাবার কথা বলছেন। প্রধানমন্ত্রী আজ মালদহ সভা থেকে  মহিলা সাংবাদিক  সোমা মাইতি কে আক্রমণের তীব্র নিন্দা করেন। 


Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর