অপরেশন সিন্দুর আজও জারি আছে : সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদি

ভাবাচ্ছে তিন পড়শিই, প্রত্যয়ী সেনাপ্রধান 


 তিন প্রান্তের তিন প্রতিবেশীর জন্যই ভারত যে কম-বেশি উদ্বিগ্ন, তা কার্যত আজ বুঝিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। উত্তরে লাদাখ শান্ত হলেও, চিনের তংপরতা বাড়ছে শাক্সগম উপত্যকায়। পশ্চিম সীমান্তের জঙ্গি শিবিরগুলিতে নিরন্তর মদত দিয়ে চলেছে পাকিস্তান। পূর্ব সীমান্তের বাংলাদেশ রাজনৈতিক পট-পরিবর্তনের পরে চিন-পাকিস্তানের সঙ্গে নতুন কক্ষ গড়ার পথে। সেনাপ্রধান অবশ্য জানান, বাংলাদেশের সেনার সঙ্গে ভারতীয় সেনার নিয়মিত যোগাযোগ রয়েছে। উত্তর-পূর্বে মায়ানমারের অশান্তির দিকেও ভারত নজর রাখছে।
   পহেলগাম হামলা-পরবর্তী অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে বলে আজ দাবি করেছেন উপেন্দ্র। তিনি বলেন, "অপারেশন সিঁদুরের পরে সীমান্তে সন্ত্রাসের গতিবিধি কমেছে। গত বছর ৩১ জন জঙ্গি মারা গিয়েছে, যাদের ৬৫ শতাংশ বিদেশি। স্থানীয় সক্রিয় জঙ্গির সংখ্যা দশের নীচে।" গত কয়েক দিন পরেই জাম্বু-কাশ্মীর সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ড্রোনের আনাগোনা বেড়েছে। সেনাপ্রধানের দাবি, "আজ বিষয়টি নিয়ে দু' দেশের ডিজিএমও-র কথা রয়েছে। ড্রোন পাঠানো নিয়ে পাকিস্তানকে সর্তক করে দেওয়া হয়েছে। ভুললে চলবে না, অপারেশন সিঁদুর এখনও চালু রয়েছে।" সেনাপ্রধানের হুঁশিয়ারি সত্ত্বেও আজ সন্ধ্যায় রাজৌরির আকাশ ফের পাক ড্রোন এসেছিল বলে খবর। এই পরিস্থিতিতে ভবিষ্যতে আকাশ-যুদ্ধে পাকিস্তান ও চিনের মোকাবিলায় রকেট-ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছেন সেনাপ্রধান।( সূত্র এবিপি)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর