বিশ্বের অর্থনৈতিক ফোরামের বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত ,২১ জানুয়ারি ,গুয়াহাটি ,কলকাতা: উত্তর পূর্বের সিংহ দুয়ার গুয়াহাটি শহরে র সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী পাখির চোখ করে অসমের ধারাবাহিক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন। রাস্তা ঘাট পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। অধিকাংশ জেলাতে মেডিক্যাল কলেজ এক ডজনের বেশি ক্যান্সার চিকিৎসা হাসপাতাল , কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্র এইমস , প্রভৃতি উন্নয়নে জোর দেওয়া হয়েছে। বন্দে ভারত এর মত অত্যাধুনিক ট্রেন চালু হল, এই সব উন্নয়নের কর্ণধার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,আর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী তথা প্রাক্তন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সন য়াল , প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী উভয় কে বেশ পছন্দ করেন গুরুত্ব দেন। অসমের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এগিয়ে এসেছে। সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এই সফলতার চাবি কাঠি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে বিশ্ব মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে। সুইজারল্যান্ডে দাবস এ ভারতের মাত্র চারজন কেন্দ্রীয় এবং একমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে আমন্ত্রণ জানানো হয়েছে। খুব আনন্দের কথা এবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লী কর্তবো পথে জুবিন গার্গএর বিখ্যাত গান মায়াবিনী সুর তুলবে । কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সামনে ১০ হাজার উপজাতি বড়ো নারীরা তাদের বিখ্যাত ড্যান্স করে দেখান।অসম এ ৯০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের শিল্পপতিরা দাবোস থেকে মুখ্যমন্ত্রী জানান।তিনি জানান ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আবার অসম আসতে পারেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অসম বিধানসভার দ্বিতীয় ফেজ উন্মোচন করবেন। উত্তর গুয়াহাটি যোগাযোগ সেতু ও উন্মোচন করা হবে। ২৬ জানুয়ারি দিব্রু গড়ে অমিত শাহ আসবেন। প্রজাতন্ত্র দিবসে পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী শর্মা।
Comments
Post a Comment