কাঞ্চন ফুল গাছ রোপণ করে অসম কে রঙিন করে তুলুন সর্বানন্দ কে পরামর্শ প্রধান মন্ত্রীর
অমল গুপ্ত ,গুয়াহাটি,২ ডিসেম্বর : অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ তাঁর এক সাক্ষাৎকারে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমে এসে চারধারে লাল কাঞ্চন ফুল গাছ দেখে পরামর্শ দেন অসমের সব প্রান্তে কৃষ্ণচূড়া গাছ রোপণ করে অসম কে রঙিন করে দিন।সেই পরামর্শ মেনে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ ১০ কোটি টাকার কাঞ্চন ছাড়াও ঔষধি গুনমান সম্পর্ণ গাছের বীজ কিনে সারা অসমে ছড়িয়ে দেওয়া হয়। সেই পরামর্শ আজ বাস্তবায়িত হয়েছে।অসমের অধিকাংশ জেলাতে লাল কাঞ্চন ফুলের বাহার শোভা পাচ্ছে। প্রসঙ্গত বিপ্লবী পান্না লাল দাস গুপ্ত অসমের নদী মাতৃক রাজ্যে হেলিকপ্টার করে গাছ গাছাড়ার বীজ ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
Comments
Post a Comment